সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ছাতকে ফতোয়া অমান্য করে মসজিদের ভিতরে জানাজার নামাজ আদায় করায় এলাকায় তোলপার

  • আপডেট সময় শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ৩.২৩ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃসিলেট ছাতকের তকীপুর গ্রামের আলহাজ্ব মুহম্মদ রাশিদ আলীর ছেলে মুহম্মদ আবদুল খালিকের জানাজার নামাজ গত ২৯ শে জুলাই রোজ শনিবার মসজিদের ভিতরে জানাযার নামায অনুষ্টিত হয়।খবর নিয়ে জানাযায় গত শনিবার বাদ আছরের সময় অনুকূল আবহাওয়া থাকার পরও ফুলতলী মসলকের বিশিষ্ট মুফতিদের ফতোয়া অমান্য করে – কোন ওজর-আপত্তি ছাড়াই  মসজিদের ভিতরে কতিপয় মুসল্লীরা জানাজার নামাজ আদায় করেছে। মসজিদ কমিটির সভাপতি বিপথগামী ফারুক আহমদ বলেন আজ আমরা আব্দুল খালিকের জানাজা নামাজ আদায়ের মধ্যদিয়ে  মসজিদের ভিতরে সর্বপ্রথম জানাজার নামাজ পড়া উদ্বোধন করলাম। নাউজুবিল্লাহ মিন যালিক। গত বছর  নিকস্থ  খারগাও গ্রামে মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ার জন্য মুর্দাকে আনা হলে -বুখারী শরীফের খতম পড়ার জন্য আগত ফুলতলী মসলকের উপস্থিত বিশিষ্ট আলেমরা কঠোর প্রতিবাদ করেন এবং মসজিদের বাহিরে খোলা মাঠে জানাজার নামাজ আদায় করেন। তখন  উপস্থিত ছিলেন সৎপুর দারুল হাদিস মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ শফিকুর রহমান। অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি ছমিরুদ্দীন, ইকড়ছুই জগন্নাথপুর। আরো অনেক আলেম উলামারা সেখানে উপস্থিত ছিলেন। তারা সকলেই ফতোয়া দিয়েছেন মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া জায়েজ নয়। এমনকি এই ফতোয়া তকীপুর মসজিদ কমিটির কাছেও লিখিতভাবে দেয়া হয়েছে যে, মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়া জায়েজ নয়। ফুলতলী বিশিষ্ট আলেমদের ফতোয়া অমান্য করে মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ার এরকম স্থায়ী ব্যবস্থা মসজিদ কমিটি করেছে এবং আব্দুল খালিকের জানাজা নামাজ পড়ার মাধ্যম দিয়ে  শুরু করে খুশি প্রকাশ করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক।
ফুলতলী মসলকের বিশিষ্ট আলেম বুরাইয়া কামিল  মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম ফারুকী, মাওলানা শফিকুল ইসলাম জিহাদী সহ অনেকেই মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ার বিরুদ্ধে। মহান আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com