সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায় করতে গিয়ে টাকাসহ গ্রেফতার-১

  • আপডেট সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩, ৭.২০ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগে মেহেদী হাসান অন্তর (৩৪) নামে এক কথিত সাংবাদিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে থেকে চাঁদার নগদ ১৫ হাজার টাকাসহ তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবক শহরের পার নওগাঁ ভড়িয়াপাড়া মহল্লার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের নিন্দইন গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান দীর্ঘ বছর যাবত ইট, বালু ও পাথরের ব্যবসা করে আসছেন। সম্প্রতি সাংবাদিক পরিচয়ে ওই ব্যবসায়ীর মুঠোফোনে কল করে ভয়ভীতি দেখিয়ে গত ২৫ মার্চ নওগাঁ শহরে ডেকে নেয় মেহেদী হাসান অন্তর। তার কাছে থেকে চাঁদা দাবী করা হয় ১ লক্ষ টাকা। এই টাকা দিতে না চাইলে পর্যায়ক্রমে ওই ব্যবসায়ীকে আবারো ভয়ভীতি দেখাতে থাকেন অন্তর। পরে ৩০ জুলাই আবারো ওই ব্যবসায়ীকে ডেকে নিয়ে চাঁদার টাকা দেওয়ার দিন ও সময় নির্ধারন করে দেন তিনি। এ ঘটনায় নিরুপাই হয়ে ব্যবসায়ী মাসুদুর রহমান নগদ ১৫ হাজার টাকা নিয়ে মঙ্গলবার (০১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের কোমাইগাড়ী এলাকার নজিপুর হোটেলের সামনে যান। সেখানে এসে চাঁদার ১৫ হাজার টাকা নিয়ে বাকী টাকার জন্য পুনরায় ব্যবসায়ীকে হুমকি দিতে শুরু করেন অন্তর। এক পর্যায়ে ব্যবসায়ীকে মারধরের চেষ্টা করলে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে কথিত সাংবাদিক অন্তরকে আটক করে থানায় সংবাদ নেয়। পরে আটক অন্তরকে হেফাজতে নিয়ে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়। বিষয়টি নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদুর রহমান বলেন, নিজেকে একাধিক বাংলা ও ইংরেজী জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছিলেন অন্তর। স্থানীয় একটি সাংবাদিক সংগঠনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও পরিচয় দিয়েছেন তিনি। টাকা না দিলে সে আমার ব্যবসায়িক ক্ষতি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দিয়ে আসছিলো। পরে বাধ্য হয়ে ১৫ হাজার টাকা তাঁর হাতে দেই। সেই টাকাসহ পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, সাংবাদিক নামধারী এই চাঁদাবাজকে দেওয়া প্রত্যেকটা নোটের ছবি আমার কাছে সংরক্ষিত ছিলো। আগে থেকেই ধারনা করেছিলাম সে আমার উপর চড়াও হতে পারে। পুলিশ তাঁকে গ্রেফতারের পর আমার দেয়া প্রত্যেকটা নোট জব্দ করেছে। এক্ষেত্রে স্থানীয় লোকজন এবং থানা পুলিশের ভূমিকা প্রশংসনীয় ছিলো।এবিষয়ে নওগাঁ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের সময় অন্তর নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলো স্থানীয়রা। ওই যুবকের কাছে থেকে চাঁদা আদায়ের নগদ ১৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রায়হান আলম বলেন, বর্তমানে অনেকে নিজেদের স্বার্থ চরিতার্থে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। এরাই মূলত চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। একজন মূল ধারার সাংবাদিক কখনোই চাঁদাবাজ হতে পারে না। তাই গ্রেফতারকৃত ওই যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com