সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গায় ১৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন

  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩, ৮.০২ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় ১৩ দফা দাবিতে বাংলাদেশ কৃষি শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শনিবার সকালে উপজেলার ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনের সড়কে শ্রমিক সমিতি ভাঙ্গা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী প্রতীকী অনশন, অবস্থান কর্মসূচি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছন। এসময় তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধান গবেষনা ইনস্টিটিউট কার্যালয়ের সামনে পূনরায় একত্রিত হয়ে তাদের দাবী সমূহ তুলে ধরেন। এসময় তারা বলেন বিএডিসি গবেষণা সহ সকল প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের নিয়মিত করন,নিয়মিত শ্রমিকদের মজুরি দৈনিক ১হাজার টাকা এবং অনিয়মিত শ্রমিকদের ৯শ ৫০ টাকা বৃদ্ধি করন,বৈশাখী ভাতা প্রদান,নিয়োগ অবসানের ৩০ দিনের পরিবর্তে ৬০ দিন হারে মজুরি প্রদান ও শ্রমিকদের আবাসন ব্যবস্থা করা সহ ১৩ টি দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন যাবত আন্দোলন চালিয়ে আসছেন। তারা বলেন আমাদের ১৩ টি দাবী যার সবাই যৌক্তিক দাবী। আমরা পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। দ্রব্যমূল্যের বাজারে আমাদের সামান্য চাওয়া যেন সরকার মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে। আমরা অসহায় শ্রমিকদের কথা বিবেচনা করে সামান্য দাবীসমুহ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টির প্রতি দৃষ্টি দিবেন এমনটাই প্রত্যশা।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আঃ আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান,মোঃ শাহাবুদ্দিন,বুলু শেখ,রোকেয়া বেগম। উপস্থিত  ছিলেন সংগঠনের আল আমিন,মুক্তার ব্যাপারী,আঃ ওয়াদুদ,খোরশেদা বেগম,চঞ্চল  বিশ^াস,মহিবুল্লাহ,আনোয়ারুল ইসলাম,শহিদুল শিকদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com