সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৬.৫৯ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

সোমবার রাশিয়া মস্কো এবং রাশিয়া-অধিকৃত ক্রাইমিয়াকে লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলার কথা জানিয়েছে। এদিকে ইউক্রেন বলেছে রাশিয়া ওডেসা অঞ্চলে তাদের সর্বসাম্প্রতিক বিমান হামলা চালিয়েছে।

রাশিয়ার সেনাবাহিনী বলেছে, তারা মস্কোতে হামলাকারী দুটি ড্রোন ভূপাতিত করেছে। শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দুটি অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের কোনো খবর নেই।

ক্রাইমিয়ায় রাশিয়ার নিয়োগকৃত গভর্নর বলেছেন, ইউক্রেনের একটি ড্রোন হামলা একটি গোলাবারুদের ডিপোতে আঘাত করেছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১১টি ড্রোন ভূপাতিত করেছে।

রাশিয়ার বিমান হামলা ঐতিহাসিক ট্রান্সফিগারেশন ক্যাথেড্রালকে ক্ষতিগ্রস্ত করেছে। এটি আর্লি সানডে নামেও পরিচিত।

ঐতিহাসিক এই স্মৃতিস্তম্ভের ধ্বংস ক্ষোভের সৃষ্টি করেছে। জেলেন্সকি এই ঐতিহাসিক গির্জা পুনরুদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ইউনেস্কো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল এই হামলাকে “নতুন যুদ্ধাপরাধ” বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।

ওডেসা শহরের প্রথম এবং প্রধান গির্জাটি রুশ সাম্রাজ্যের সময় ১৭৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৩৬ সালে স্টালিনের অধীনে ভেঙে ফেলা হয়েছিল। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর ১৯৯৯ সালে এর পুনর্নির্মাণ শুরু হয়েছিল। এটিকে ২০০৩ সালে পবিত্র ঘোষণা করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রবিবার সিএনএনকে বলেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ শুরুতে যেরকম প্রত্যাশা করা হয়েছিল, তার চেয়ে ধীরে চলছে। ইউক্রেনের বাহিনী রাশিয়া আক্রমণ করার সময় প্রাথমিকভাবে যে অঞ্চলটি দখল করেছিল তাঁর অর্ধেক পুনরুদ্ধার করেছে।

সেন্ট পিটার্সবার্গ পরিদর্শন করার সময় পুতিনের একজন গুরুত্বপূর্ণ সহযোগী বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো রবিবার বলেছেন, “কোনো পাল্টা আক্রমণ নেই।”

পুতিন উত্তর দিয়েছিলেন, “এটি ঘটেছে, কিন্তু ব্যর্থ হয়েছে।”

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com