সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ববির মেকআপম্যান আদর আজাদ!

  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩, ৯.০৬ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তাদের নতুন সিনেমাটির নাম ‘খোয়াব’। নির্মাণ করছেন নির্মাতা আবুল খায়ের চাঁদ।

সাহিত্য নির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ। গত বুধবার (২৬ জুলাই) এফডিসি দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। একটানা কাজ করে শেষ করা হয়েছে এর চিত্রায়ণ।

এ প্রসঙ্গে পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘খোয়াব’ এনথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক নতুন কিছু পাবে।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে। সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।

ববি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।

‘খোয়াব’ সিনেমাটিতে গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com