সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের ওয়ান স্টপ ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

  • আপডেট সময় বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭.৫৫ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

বিদেশি বিনিয়োগকারীদের ওয়ান স্টপ ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করেছে ব্র্যাক ব্যাংক। এই
সহযোগিতার লক্ষ্য হচ্ছে বিদেশি বিনিয়োগ সহজ করে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করা।
গত ২৩ জুলাই ২০২৩ বিডা-এর ঢাকা অফিসে সাথে বিডা এবং ব্র্যাক ব্যাংক-এর মধ্যে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক
রেফাত উল্লাহ খান এবং বিডা-এর মহাপরিচালক ইঞ্জিনিয়ার জীবন কৃষ্ণ সাহা রায় নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অনুষ্ঠানে বিডা-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ চেয়ারম্যান (সিনিয়র সেক্রেটারি)
লোকমান হোসেন মিয়া, সেক্রেটারি (অ্যাডিশনাল সেক্রেটারি) ড. খন্দকার আজিজুল ইসলাম, এবং
এক্সিকিউটিভ মেম্বার (ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট প্রোমোশন) মোহসিনা ইয়াসমিন। কর্মকর্তাবৃন্দ
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ প্রবাহ বৃদ্ধির জন্য এই পারস্পরিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন।
ব্র্যাক ব্যাংক-এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং
অফিসার মো. সাব্বির হোসেন, হেড অব ট্র্যানজ্যাকশন ব্যাংকিং জাবেদুল আলম এবং ইউনিট হেড, পাবলিক
টিম, ট্র্যানজ্যাকশন ব্যাংকিং মাহাবুবুর রশীদ।
বিডা-এর সাথে এই পার্টনারশিপের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে আধুনিক এবং উন্নত ব্যাংকিং
সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক। সার্ভিসগুলোর মধ্য থেকে বিডা-এর ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের
মাধ্যমে ব্র্যাক ব্যাংকে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট এবং অস্থায়ী ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা নিতে
পারবেন বিনিয়োগকারীরা।
এই ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস খুব সহজেই এবং কম প্রসেসিং সময়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের
স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা প্রদান করবে। ব্র্যাক ব্যাংক-এর লক্ষ্য বিডা-এর এই ওএসএস প্ল্যাটফর্ম
ব্যবহার করে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি ঝামেলামুক্ত প্রক্রিয়া নিশ্চিত করা। যাতে তারা ব্যাংকিং-
সম্পর্কিত কাজগুলো বিশেষজ্ঞ আর্থিক প্রতিষ্ঠানের কাছে ন্যস্ত করে নিজেদের বিনিয়োগ কার্যক্রমে
যথাযথভাবে ফোকাস করতে পারেন।
“বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এই প্রচেষ্টায় বিডা-এর সাথে একসাথে কাজ করতে পেরে
আমরা উচ্ছ্বসিত,”— বলেছেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট
ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান।
তিনি আরও বলেন— “বিডা-এর সাথে আমাদের এই পার্টনারশিপ তাদের ওয়ান স্টপ ব্যাংকিং সার্ভিস-এর
মাধ্যমে বিদেশি বিনিয়োগকে আরও সহজ করবে। এটি জাতীয় উন্নয়নে অবদান রাখার প্রতি আমাদের
অঙ্গীকারকের প্রতিফলন বহন করে।”

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com