সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

৪ দেশের ৩৯ ব্যক্তির ওপর মার্কিন ভিসানীতি নিষেধাজ্ঞা

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৮.৪৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে আলোচনা তুঙ্গে। এনিয়ে রাজনীতির মঞ্চে কথা হচ্ছে অনেক। এই নীতির আওতায় কারা পড়বেন বা পড়তে পারেন, এই নিয়ে চলছে পক্ষে বিপক্ষে বিতর্ক। তবে ঢাকায় মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে, ঘোষণার দিন থেকেই বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির প্রয়োগ শুরু হয়েছে।

তবে, যুক্তরাষ্ট্র যে এই প্রথম কোন দেশের বিরুদ্ধে এমন ধরনের ভিসা নীতি নিলো তেমন নয়। অতীতে নাইজেরিয়া ও উগান্ডার মত কিছু দেশের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। এমনকি বর্তমানেও অনেক দেশের উপর নতুন ভিসা নীতি এরিমধ্যেই কার্যকর করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় গেলো ১৯ জুলাই চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নতুন ভিসা নীতি আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়েছে, নতুন করে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা, নিকারাগুয়া, হন্ডুরাস এবং এল সালভাদরের।

৩৯ জনের মধ্যে এই তালিকায় ১০ জন গুয়াতেমালার, ১০ জন হন্ডুরাসের, ১৩ জন নিকারাগুয়ার এবং এল সালভাদরের ৬ জন ব্যক্তি রয়েছে। এসব ব্যক্তিদের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ও দুর্নীতিসহ বেশকিছু অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হয়ে পড়েছেন। তাদের মধ্যে কারও ইতোমধ্যে মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্টের নাম আছে বলেও উল্লেখ করা হয়।

সরকারি চুক্তি সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার জন্য এসব ব্যক্তিদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ঘুষ, চাঁদাবাজি, অর্থপাচারসহ দুর্নীতির অর্থ স্থানান্তর এবং সরকারি ও বেসরকারি দুর্নীতি তদন্তকারীদের হুমকি ও ভয় দেখানোর কাজেও জড়িত এসব ব্যক্তিরা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গণ ও সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদন এবং অন্য সব নির্ভরযোগ্য সূত্র থেকে সঠিক তথ্য সংগ্রহের পরই ৩৯ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com