সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না : সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৭.৫৯ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজ বিএনপিকে এদেশের মানুষ সমর্থন করতে পারে না। কারণ, বিএনপি ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে।
তিনি বলেন, পলাতক দন্ডিত আসামি যে দলের নেতা সেই দলকে এই দেশের মানুষ সমর্থন করতে পারেনা। এরা ক্ষমতায় আসলে মুক্তিযুদ্ধ, উন্নয়ন গিলে খাবে। এমনকি দেশটাও গিলে খাবে।
ওবায়দুল কাদের আজ রোববার সকালে নোয়াখালীর বসুরহাটে শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন। কোম্পানিগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মানেই ভোট চুরি, ভোট জালিয়াতি আর ভুয়া ভোটার তালিকা। নির্বাচন হবে নির্বাচনের নিয়মে। কারো ফরমায়েশে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার মরে গেছে আদালতের নির্দেশে। ওটাকে আর জীবিত করা যাবে না।
ওবয়দুল কাদের বলেন, বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। অথচ বিএনপি মহাসচিব আওয়ামী লীগকে ১০ সীট দিতে চান। খাই খাই পার্টি বিএনপি এখন ক্ষমতার জন্য অস্থির হয়ে গেছে।
আগে নোয়াখালীতে বিএনপির ঘাটি ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা মারামারি করে নয়, গোলাগুলি করে নয় কাজ করে সেই ঘাটি ভেঙ্গে দিয়েছি।
দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোর আহ্বান জানান।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর্জা কাদেরের সভাপতিত্বে সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদদ্দিনও বক্তব্য রাখেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বসুরহাটে আধুনিকায়নকৃত বাসস্ট্যান্ড ও সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com