সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

“সেরা ধারাবাহিক এর খেতাব পেলো পিতা বনাম পুত্র গং”

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৫.০০ পিএম
  • ২৯২ বার পড়া হয়েছে

আল সা্মাদ রুবেলঃ টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ট্র্যাব কর্তৃক আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ জাতীয় উন্নয়নের পূর্ব শর্ত-শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবন্ধুকে নিয়ে রচিত গান, কবিতা ও ৭ই মার্চের ভাষণের উপর শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান উদ্বোধন এবং সুস্থ সংস্কৃতি বিকাশে ট্র্যাব- মিডিয়া অ্যাওয়ার্ড গত মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপা চক্রবর্তী, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)-এর সভাপতি মনোয়ার হোসেন পাঠান, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সভাপতি রাজু আলীম ও বাংলাদেশ এডিটরস্ ফোরামের আহবায়ক রফিকুল ইসলাম রতন। এছাড়া দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মীরা।
প্রাপ্তি – ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত পিতা বনাম পুত্র গং নাটকের জন্য সেরা অভিনেতা -চঞ্চল চৌধুরী , শাহনাজ খুশি, নাট্যকার – বৃন্দাবন দাস, প্রযোজক- কাজী রিটন এবং পরিচালক – সকাল আহমেদ পুরস্কৃত হন । ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রযোজিত “পিতা বনাম পুত্র গং” নাটকটি অন- এয়ার শুরু হয় ২০২২ এর অগাষ্টে| সপ্তাহের ৫ দিন প্রচারিত এই ধারাবাহিক নাটকটি ২৬০ পর্বে শেষ হবে ২০২৩ এর অগাষ্টে|

চঞ্চল চৌধুরী অ্যাওয়ার্ড পাওয়ার পরে বলেন,’অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে এটা একটা কাজের স্বীকৃতি এবং কাজকে এগিয়ে নিয়ে যায় সামনে আরো নতুন নতুন কাজ করব সেই প্রত্যাশা রাখছি দর্শক ভালো কিছু দেখবে সামনে আরো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com