মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈশ্বরগঞ্জে ২ দিন ব্যাপী সাহিত্য মেলার প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৩.১৭ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপী সাহিত্যমেলা ২০২৩ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সাহিত্য মেলা উপলক্ষে আলোচনা সভা, বইমেলা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। ময়মনসিংহ জেলায় উপজেলা পর্যায়ে একমাত্র ঈশ্বরগঞ্জে উপজেলা পরিষদ চত্ত্বরে আগামী ২৭ ও ২৮ জুলাই মেলা অনুষ্ঠিত হবে ।

মুক্তবুদ্ধির চর্চা, আলোকিত মানুষ গড়তে ও সমৃদ্ধ জাতি গঠনে সাহিত্যের অবদান স্বীকার করে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, কবি সোহরাব পাশা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাছিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আকন্দ হলুদ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, কবি আলম মাহবুব, নাজমা মমতাজ, উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, সাংবাদিক রতন ভৌমিক, মো. সেলিম, কবি বারী সুমন ও জান্নাতুন নাহার নূপুর প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com