সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গুচ্ছে প্রথম ধাপে ভর্তি কার্যক্রম শুরু

  • আপডেট সময় শনিবার, ২২ জুলাই, ২০২৩, ৩.১৬ পিএম
  • ২১০ বার পড়া হয়েছে

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের প্রথম মেধা তালিকায় উত্তীর্ণদের ভর্তি শুরু হতে যাচ্ছে আজ ২২জুলাই। এনিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করেছে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি।বৃহস্পতিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত করা হয়।ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে এ, বি ও সি ইউনিটে অনলাইনে টাকা জমা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগামী ২২/০৭/২০২৩ হতে ২৬/০৭/২০২৩ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি ফিস জমার অ্যাকনলেমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক উল্লেখিত কাগজপত্রাদি জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে নিম্নলিখিত কাগজপত্রাদি সাথে নিয়ে আসতে বলা হয়েছে।
১. গুচ্ছের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড।
২. অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফরম ও ৪ (চার) কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
৩. এসএসসি ও সমমান পরীক্ষার মূল সনদপত্র ও নম্বরপত্র এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।
৪. এএইচসি ও সমমান পরীক্ষার মূল নম্বরপত্র ও রেজিস্ট্রেশন কার্ড এবং প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি।

এবার গুচ্ছের ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির। ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২২ থেকে থেকে ২৫ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগস্ট ভর্তি নেয়া হবে।

 

পরবর্তীতে ১৬ আগস্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com