সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইটালিতে জনসংখ্যার দিক থেকে বয়স্কদের করোনায় আক্রান্ত সংখ্যা বেশি

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ১.৪৯ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

জনসংখ্যার দিক থেকে বয়স্কদের সংখ্যা অনেক বেশি। তার জন্যই কি করোনা-যুদ্ধে এ ভাবে বিপর্যস্ত হচ্ছে ইটালি? মৃতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে যাওয়ার পরে উঠছে এমন প্রশ্ন। কোনও দেশের নিরিখে করোনায় মৃত্যুতে এখন সব চেয়ে এগিয়ে ইটালিই। এখানে ৬১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইটালিয়ান অ্যাসোসিয়েশন অব ডক্টর্স। এঁদের মধ্যে ৪০ জন কাজ করছিলেন লম্বার্ডিতে। আক্রান্ত ৮ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী। মোট আক্রান্ত এখন এক লক্ষ পেরিয়ে গিয়েছে।

এর পরেই রয়েছে স্পেন। সেখানে করোনায় মৃতের সংখ্যা ৭৩৪০। তবে দৈনিক মৃত্যুর হার সামান্য কমেছে। ২৪ ঘণ্টায় এ দেশে মৃত্যু হয়েছে ৫৩৭ জনের। আক্রান্ত ৮৫ হাজারের উপরে।

লক ডাউনের মেয়াদ আরও ৬ মাস বাড়াতে পারে ব্রিটেন। রবিবার  এক সাংবাদিক বৈঠকে এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার জেনি হ্যারিস। তিনি জানিয়েছেন, তাড়াহুড়ো করে লকডাউন তুলে নিলে দেশ জুড়ে ফের করোনা-প্রকোপ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ দিকে, সাত দিন আলাদা থাকার পরে আপাতত সুস্থ ব্রিটেনের যুবরাজ চার্লস। গত সপ্তাহে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েছিল তাঁর। স্কটল্যান্ডে নিজের বাড়িতে রয়েছেন। তবে তাঁর স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল এখনও আলাদা থাকছেন। আলাদা থাকছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের শীর্ষ উপদেষ্টা ডমিনিক কামিংসও। তাঁরও করোনা-উপসর্গ দেখা গিয়েছে বলে জানানো হয়েছে ১০ ডাউনিং স্ট্রিট সূত্রে।

আমেরিকায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৩৩২৭ জন। মোট আক্রান্ত ১ লক্ষ ৫৬ হাজারের উপরে। মৃতের মোট সংখ্যা ২৮৭১। আক্রান্তের দিক থেকে দিন দুয়েক আগেই ইটালি ও স্পেনকে অতিক্রম করে গিয়েছে আমেরিকা। নিউ ইয়র্কে রবিবারই মারা যান ৯৮ জন। শহরে মৃতের মোট সংখ্যা এখন ৮০০-র কাছাকাছি। অতিরিক্ত রোগীদের ঠাঁই দিতে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে তৈরি হচ্ছে ৬৮ শয্যার হাসপাতাল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, করোনার প্রকোপ কমলেই এ শহর দ্রুত ঠিক হয়ে যাবে। সামাজিক দূরত্ব বহাল রাখার সময়সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার কথা বলেছেন তিনি। ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্‍ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্টনি ফসির মতে, কোভিড-১৯-এ এ দেশে মৃত্যু ১ লক্ষ ছুঁলে তিনি আশ্চর্য হবেন না।

চিনে ফের নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১ জন। এর মধ্যে ৩০ জন বাইরে থেকে কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে এসেছেন বলে জানিয়েছে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন। স্থানীয় ভাবে আক্রান্তের এক জন খোঁজ মিলেছে গানসু প্রদেশ থেকে। চিনে ভাইরাসের ভরকেন্দ্র হুবেই প্রদেশ থেকে আজ ৪ জনের মৃত্যুর খবরও মিলেছে। চিনে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা এখন ৮১ হাজার পেরিয়ে গিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com