সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নওগাঁয় কথিত ৫ সাংবাদিকদের বিরুদ্ধে আদালতে মামলা 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ১.০৬ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে
নওগাঁ: প্রতিনিধি: নওগাঁর আমলী আদালতে তথ্য বিৃকত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে তথাকথিত ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে নওগাঁ জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম । মামলার বিবাদিরা হলেন, মো: ফয়সাল আহম্মেদ (৩২) রাসেল রানা (৩৫) রওশন জাহান (৪৫) কিউ এম সাঈদ টিটু (৬২) মো: সোহেল রানা (৪৫) । গত ১২ জুলাই আদালতে এ মামলা দায়ের করেন ।
মামলার বিবরনিতে বলা হয় । বাদি একজন সমাজের সম্মানিত ব্যাক্তি । তিনি বিভিন্ন সামাজিক সংগঠন ছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন কৃষকলীগের যুগ্ন আহবায়কের নওগাঁ জেলা দায়িত্ব পালন করছেন । এ ছাড়া একটি জাতীয় দৈনিকের জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি তিনি ।
সামাজিক ভাবে মর্যযাদাবান তিনি । বিবাদিরা খোরশেদ আলমের ব্যাক্তি আক্রোশে তার মর্যযাদা নষ্ট করার জন্য কয়েক টি অন লাইন ও ফেসবুকে মিথ্যা তথ্য প্রচার করে । যার মধ্যে রয়েছে গত ১/০৭/২৩ তারিখে মহাদেবপুরে ভুয়া সংবাদ পরিবেশন থানায় অভিযোগ শিরোনামে বাদির ছবি ব্যবহার করে সংবাদ পরিবেশন করেন । এসব সংবাদ বিভিন্ন ফেসবুকে শেয়ার দেন তারা । এ ছাড়া বিবাদিরা বানোয়াট সংবাদ নিয়ে বাদির বিরুদ্ধে বিকৃত মন্তব্য করেন । এতে বাদির প্রায় ১ কোটি টাকার সুনাম নষ্ট হয় বলে মামলায় তুলে ধরেন । মামলা টি আদালত আমলে নিয়ে পুলশের গোয়েন্দা শাখায়  তদন্ত করার নিদের্শ দেন ।
মামলার বাদি খোরশেদ আলম জানান, বিবাদিরা সামাজিক ভাবে হেয় করতে তার বিরুদ্ধে অপ প্রচার চালায় । খোঁজ নিয়ে জানা গেছে বিবাদিরা তথাকথিত অনলাইন পত্রিকায় বানোয়াট তথ্য পরিবেশন করে সাধারণ মানুষ কে হয়রানী করে আসছে । এ কারণে বিবাদিদের বিরুদ্ধে থানা ও কোর্টে একাধিক মামলার বিচার কাজ চলমান রয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com