সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গত ২৪ ঘণ্টা ৬৩ জনের দেহে করোনা শনাক্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ৮.২৩ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৬৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৬৬ জনের। সংক্রমণ কমেছে ১ দশমিক ৬৯ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৩ দশমিক ৭২ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৯৪৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৩৮৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৯ শতাংশ।
দেশে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৬৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৯ জন।

এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ১০ হাজার ২৮৩ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৮ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com