সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশ জন্য ঢাকায় গণপরিবহন চলাচল কম

  • আপডেট সময় বুধবার, ১২ জুলাই, ২০২৩, ৫.৩৩ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

একই দিনে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ। সমাবেশ ঘিরে রাজধানী ঢাকায় গণপরিবহন চলাচল কমেছে। যাত্রীদের সংখ্যাও অন্যদিনের থেকে কম। তবে জরুরি প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা বাস-সিএনজি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। এ দিন সকাল থেকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক বন্ধ থাকায় অনেককে ভোগান্তিতেও পড়তে হয়েছে। প্রেসক্লাবেও একই অবস্থা।

বুধবার দুপুর ১২টায় রাজধানীর কাজীপাড়া, আঁগারগাও, শ্যামলি, বিজয় স্মরণী, ফার্মগেট, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মহাখালী সড়কে একই চিত্র দেখা গেছে। অধিকাংশ সড়কে বাস কম। কোনো কোনো সড়কে বাস চললেও যাত্রী নেই।

ফকিরাপুল থেকে মতঝিলের রাস্তায় দুপুরে তীব্র যানজট।  অনেকে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। কেউ কেউ এসব রুটে না গিয়ে বিকল্প রাস্তা খুঁজছেন।

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘বাস পুরোপুরি বন্ধ না, চলছে। তবে বিএনপির লোকজন অনেক সময় বাসে আগুন দেয়, যার কারণে আজ মালিকেরা ভয়ে বাস একটু কম ছেড়েছে। বাস চলছে। কোনো সমস্যা হবে না যাত্রীদের। সকাল থেকে সব রুটে স্বাভাবিকভাবে বাস চলাচল করছে, কোনো বাধা পায়নি।

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা করবে দলটি। অন্যদিকে বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে সময় আলাদা। ২৩ শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com