সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চীনে কিন্ডারগার্টেন স্কুলে অতর্কিত হামলায় ৬ জনের প্রাণহানি

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১১.২৭ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

চীনে একটি কিন্ডারগার্টেন স্কুলে অতর্কিত হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলায় ছুরিকাঘাতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশে এই হামলার ঘটনা ঘটে। ঘটনায় ৩ শিশুসহ একজন শিক্ষক এবং দুজন অভিভাবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও একজন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সকাল ৮টার দিকে লিয়ানজিয়াং শহরে উ নামক ২৫ বছর বয়সী একজন যুবককে গ্রেপ্তার করেছে তারা। পুলিশ হামলাটিকে ইচ্ছাকৃত আক্রমণ বলে অভিহিত করেছে।

কিন্ডারগার্টেনের কাছে কাজ করা একজন দোকান মালিক জানান, আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে।

চীনে হিংসাত্মক অপরাধ তুলনামূলকভাবে বিরল, তবে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোর স্কুলগুলোতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।(ডিএমপি নিঃ)

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com