সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহ মেডিকেলে প্রতিদিনই বাড়ছে ডেংগু রোগীর সংখ্যা

  • আপডেট সময় সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১০.২৬ পিএম
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোমবার (১০ জুলাই) দুপুর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৪ জন।

এ নিয়ে হাসপাতালে ২১ জন পুরুষ, ৯জন মহিলা ও একজন শিশুসহ চিকিৎসাধীন রয়েছে মোট ৩১ জন ডেঙ্গু রোগী। এছাড়াও গত ২৪ ঘন্টায় ৭জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

সোমবার (১০ জুলাই) হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট এবং ডেঙ্গুু ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হীরা এসব তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের সাধারণ মেডিসিন বিশেষজ্ঞরা চিকিৎসা দিয়ে থাকেন। রোগীর সংখ্যা কম থাকায় এতদিন ডেঙ্গু রোগীদের তিনটি মেডিসিন ওয়ার্ডে রেখে চিকিৎসা চলছিল।

সম্প্রতি ডেঙ্গু রোগী আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে। মঙ্গলবার (১১ জুলাই) থেকে ডেঙ্গু রোগীদের আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হবে। প্রাথমিকভাবে ডেঙ্গু ওয়ার্ডে ১৭ জন পুরুষ ও ৮ জন নারীর রোগীর জন্য বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে তা আরো বাড়ানো হবে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ইউসুফ আলী বলেন, ডেঙ্গু সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনের প্রত্যেক এলাকায় ব্যাপক ভাবে মাইকিং ও প্রচারনা চলছে। ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায়, সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com