সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেক্সিকোয় পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩, ৬.৫৮ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মেক্সিকোয় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (৫ জুলাই) দেশটির দক্ষিণাঞ্চলীয় অক্সাকাতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। খবর এএফপি।

ওক্সাকার প্রসিকিউটর বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা টেলিফোনে এএফপিকে জানান, প্রাথমিকভাবে ২৭ জনের নিহতের খবর পাওয়া গেছে এবং আহত ১৭ জনকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে শুরুতে এ দুর্ঘটনার জন্য যান্ত্রিক ত্রুটির কথা জানানো হয় বলে জানান রদ্রিগেজ।

দেশটির সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, আহত অন্তত ছয়জন অচেতন ছিলেন এবং তাদের অবস্থা গুরুতর।

মেক্সিকোর রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) বেশি গভীর খাদে পড়ে যায়।

সূত্র: ইত্তেফাক

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com