সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে যেভাবে কষ্টে ফেলছে : মির্জা ফখরুল

  • আপডেট সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩, ৯.৪৪ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে যেভাবে কষ্টে ফেলছে, তাতে তারা আর কখনই নৌকায় ভোট দেওয়ার ডাকে সাড়া দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষের কষ্ট সব সীমা ছাড়িয়ে গেছে।

সোমবার বিকেলে নয়াপল্টনে দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে তিনি এসব মন্তব্য করেন। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে কাকরাইল মোড় হয়ে শান্তিনগড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয় এই প্রতিবাদ মিছিল।

রোববার রাতে ঢাকা মহানগর ছাত্রদল সভাপতি খালিদ হোসেন জ্যাকিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবীতে এই কর্মসূচি আয়োজিত হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব বলেন, মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে আওয়ামী লীগ।

মির্জা ফখরুল বলেন, নিজেদের দুর্নীতি হালাল করতে সব কিছুর দাম বাড়াচ্ছে সরকার। ক্ষমতায় চিরদিন টিকে থাকতে নীলনকশা শুরু করেছে শেখ হাসিনা। সরকারের সময় ফুরিয়ে এসেছে বলে উল্টোপাল্টা বক্তব্য দিচ্ছেন তিনি। বিদেশে অর্থপাচার করতে সরকার মানুষের পকেট কাটছে।

তিনি বলেন, এখন আবারও নির্বাচনে ধোঁকাবাজির জন্য নৌকায় ভোট চায় আওয়ামী লীগ। কিন্তু দেশের মানুষ আর তাদের কথায় সাড়া দেবে না। নৌকায় ভোট দিবে না। সরকারকে নিরাপদে বিদায় নিয়ে দ্রুত নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, সেন্টমার্টিন দ্বীপ এই দেশের মাটি। দেশের সার্বভৌমত্ব কারো বাবার না। এই দেশের মানুষ সেটা রক্ষা করবে। কেউ সেন্টমার্টিন বেঁচে ক্ষমতায় যেতে পারবে না। প্রয়োজনে বিএনপি নেতাকর্মীরা বুকের রক্ত দিয়ে হলেও সেন্টমার্টিন রক্ষা করবে।

বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করে বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না আওয়ামী লীগ। পুরো দেশটা খেয়ে ফেলেছেন। সময় থাকতে মানে মানে কেটে পড়েন। অন্যথায় পরিণতি হবে ভয়াবহ।

নিত্য প্রয়োজনীয় পণ্য ও গ্যাস পানির বিদ্যুতের দাম বাড়ার পেছনে সরকারের নেতা-মন্ত্রীদের দুর্নীতিকে দায়ী করেন বিএনপির মহাসচিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com