সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে বিশিষ্ট শিল্পপতি এম এ হান্নানের স্মরণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ২৫ জুন, ২০২৩, ৪.৪০ এএম
  • ২২১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ট শিল্পপতি এম এ হান্নানের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জুন) বিকেলে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপির সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ।

সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদ, সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক তপন রায়, আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল খান, এডভোকেট জসীম উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহাম্মদ মিলন, উপজেলা যুবলীগের সভাপতি সানাউল হক, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, মহিলা আওয়ামী লীগের আহবায়ক শিউলী চৌধুরী, আওয়ামী লীগ নেতা গোবিন্দ বণিক ও মরহুমের ছোট ভাই মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com