সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদের নাটকে সাদিয়া মাহজাবিন খান

  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুন, ২০২৩, ৪.২১ এএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে জনপ্রিয় মডেল, অভিনেত্রী সাদিয়া । সামনে ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে ও অভিনয় করেছেন তিনি। যেহেতু ঈদের কাজের চাপ একটু বেশি তার জন্য নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়। হাতে বেশ কিছু ওয়েব সিরিজের কাজ আছে, সে গুলো সামনে আরো করবো। সঠিক গ্রোমিং ও দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় তিনি নিজের অঙ্গনে প্রতিষ্ঠিত।

বাবার বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলেগাতি গ্রামে৷ তিনি বড় হয়েছেন ইশা খাঁর রাজধানী সোনারগাঁয়ের পানাম সিটিতে। তিনি বাবা-মায়ের প্রথম সন্তান তার জন্ম দেশের বাহিরে। তার পিতা মোহাম্মদ সারোয়ার হোসেইন সেনাবাহিনীতে কাজ করেছেন। তার মাতা সালমা জাহান গৃহবধূ।

সাদিয়া সদালাপী, বন্ধুবৎসল ও কাজের প্রতি বেশ মনোযোগী। তিনি কাজ করেন বেছে বেছে।

দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় ও মডেলিংয়ের সঙ্গে যুক্ত। কাজ করছেন দৃষ্টিপাত নাট্যদলে। ঢাকা ন্যাশনাল থিয়েটার, শিল্পকলা একাডেমি, অ্যাক্টরস ইক্যুইটি; নানা জায়গায় নিয়মিত কাজ করছেন তিনি। এরইমধ্যে তিনি ২০টি ড্রামা সিরিয়াল, ২০টি খণ্ডনাটক এবং ৫টি টিভিসি (টেলিভিশন কমার্শিয়াল বা টিভি বিজ্ঞাপন)-এ কাজ করেছেন। উপস্থাপনা করেছেন এটিএন বাংলায়। কাজ করেছেন বাংলাভিশনসহ অন্যান্য টিভি চ্যানেলে।

নাটক ও সিনেমা দেখা, ভ্রমন বা ট্রাভেলিং, বই পড়া, বাগান করা ইত্যাদি তার শখ। এই গ্রীষ্মে তরল খাবারের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। তরলের মধ্যে অবশ্যই চা কফি, কোল্ড ড্রিংক এড়িয়ে যাওয়া উচিত। ডাবের পানি, লেবু পানি, কাঁচা আমের জুস, বেলের শরবত, মাঠা, ইত্যাদি স্বাস্থ্যকর পানীয় যা আপনাদের শরীরের তরল চাহিদা পূরণ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com