সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মিরপুরে স্ত্রী খুন স্বামী গ্রেপ্তার।

  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০, ৮.৫৮ এএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান মাসুদঃ মিরপুর বাজার পাড়ার একটি বাসায় স্ত্রী খুন হওয়াতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম নাদিরা বেগম (৩৭)। অভিযুক্ত স্বামী গাউস হোসেন একজন ফল ব্যবসায়ী।

গত শনিবার শহর আলীর বাড়িতে রাত ৯ টায় সময় এই ঘটনা ঘটে। নাদিরা বেগম কে প্রথমে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায় নাদিরা বেগম ফলবিক্রেতা গাউস হোসেনের দ্বিতীয় স্ত্রী ছিলেন। গাউস হোসেন দারুসসালাম এলাকাতেই ফলের ব্যবসা করতেন।

গত শনিবার রাত ৯টার দিকে স্ত্রী নাদিরা বেগম এর সাথে গাউস হোসেনের কথা কাটাকাটি হলে গাউস হোসেন ভারী বস্তু দ্বারা নাদিরা বেগম এর মাথায় আঘাত করে। এতে নাদিরা বেগম সংজ্ঞাহীন হয়ে পড়লে গাউস হোসেন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

সেখানেই নাদিরা বেগমের মৃত্যু ঘটে। পুলিশ রাতে হাসপাতাল থেকে গাউস হোসেনকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com