সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে ১০ দিন বন্ধ থাকবে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ৮.২৪ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

ঈদুল আজহা বা কুরবানী ঈদ উপলক্ষে আপাতত বন্ধ রাখা হচ্ছে বাংলাদেশ ভারত-আন্তর্জাতিক রেল চলাচল। বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগকারী মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস উভয় ট্রেনই বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, কলকাতা-ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে ঈদ-উল-আজ়হা উদযাপনের জন্য ট্রেনগুলো আপাতত বাতিল রাখা হচ্ছে। ২৩ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে এই আন্তর্জাতিক রেল চলাচল বন্ধ থাকবে।

কোন দিন কোন ট্রেন বাতিল থাকছে –

• ১৩১০৭ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৫ জুন, ২৭ জুন, ৩০ জুন ও ২ জুলাই বাতিল থাকবে
• ১৩১০৮ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৬ জুন, ২৮ জুন, ১ জুলাই ও ৩ জুলাই বাতিল থাকবে
• ১৩১০৯ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ২৩ জুন, ২৭ জুন ও ৩০ জুন বাতিল থাকবে
• ১৩১১০ ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ২৪ জুন, ২৮ জুন ও ১ জুলাই বাতিল থাকবে
• ১৩১২৯ কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে
• ১৩১৩০ খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ২৯ জুন বাতিল থাকবে

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যোগাযোগের ক্ষেত্রে এই দুটি ট্রেন খুবই জনপ্রিয়। বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলোতে বাংলাদেশ থেকে ভারতে যান। আবার ভারত থেকেও অনেকে বাংলাদেশে আসেন।

বন্ধন এক্সপ্রেস ও মৈত্রী এক্সপ্রেস ভারত-বাংলাদেশ বন্ধুত্বের সম্পর্ককে আরও মজবুত করেছে। কিন্তু মাঝে ঈদ-উল-আজ়হার জন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com