মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরকতময় রোগমুক্ত শিফা দানকারী সুন্নতী খাবার ভাত

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ৫.০১ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে
হযরত মাওলানা মুহম্মদ আবুল বাশারঃ সকল প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য।সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরুদ শরীফ ও সালাম। ভাত বিশ্বজুড়েই রয়েছে জনপ্রিয় একটি খাদ্য। কিন্তু অনেকেরই জানা নেই, এই সম্মানিত ভাতও সুন্নতী খাবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! ভাত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-অর্থঃ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, দুনিয়াতে শ্রেষ্ঠ খাবার হচ্ছে গোশত এরপর ভাত। (আল মাকাসিদুল হাসানা, লেখক- বিখ্যাত মুহাদ্দিছ ইমাম সাখাবী রহমতুল্লাহি আলাইহি) (তিব্বুন নববী ৭৩৫ পৃষ্ঠা, হাদীছ শরীফ নং ৮৪৯, লেখক: হাফিজুল হাদীছ আবু নুয়াইম আছবাহানি রহমতুল্লাহি আলাইহি)।কিতাবুল বারাকাতে’ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে বর্ণিত আছে, তোমরা ভাত খাও নিশ্চয়ই এতে বরকত রয়েছে। (নুজহাতুল মাজালিস ১ম খ- ২৮৪ পৃষ্ঠা) ভাত সংশ্লিষ্ট অন্যান্য আরও হাদীছ শরীফ সমূহ থেকে প্রমাণিত হয়েছে-১) নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে ভাত খেয়েছেন।২) হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম উনার দোয়ার ফলে আসমান থেকে যে খাদ্য ভর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তি খাঞ্চা নাযিল হয়েছিলো সেখানেও ভাত ছিলো।৩) আছহাবে কাহাফের জন্য যে খাবার আনতে বলা হয়েছিলো, সেখানেও ভাত ছিলো।৪) দুনিয়া ও আখিরাতে শ্রেষ্ঠ খাবার গোশত এরপরেই ভাত।৫) ভাতের মধ্যে কোন রোগ নেই বরং শেফা রয়েছে।৬) ভাতের মধ্যে বরকত রয়েছে।৭) ভাত খাওয়ার সময় পবিত্র দরূদ শরীফ পাঠ করলে, পাঠকারীর জন্য তা জান্নাতে মণিমুক্তা হয়ে থাকবে।সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় সুন্নতী বিষয়াদিসহ সকল প্রকার সুন্নতী সামগ্রী সংগ্রহ করতে যোগাযোগ করুন।আন্তর্জাতিক পবিত্র সুন্নত মুবারক প্রচার কেন্দ্র, সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেট, ৫ আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা;বাংলাদেশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com