সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

অংশীজনদের সাথে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক সভা

  • আপডেট সময় সোমবার, ১২ জুন, ২০২৩, ১.৫২ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে গনমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে রবিবার বেলা ১২.০০ টায় অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক কর্মপরিকল্পনা মোতাবেক গনমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে অংশীজনদের সাথে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে এ সভা/ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ, পরিচালক ও কর্মকর্তাবৃন্দ।
সভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংক্রান্ত কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক। সংস্কৃতি চর্চার জাতীয় প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত নানামুখী প্রকল্প গ্রহণ করেছে।
এর অংশ হিসেবে বর্তমানে ১৯ টি জেলায় শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণ এবং ২১ জন মনিষীর নামে সারাদেশে সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প প্রস্তাবিত হয়েছে। এছাড়া ২২ টি জেলায় একাডেমি ভবনগুলোর নবায়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। এর মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক সাংস্কৃতিক কেন্দ্র, মিঠামইন, কিশোরগঞ্জ এবং মুক্তাগাছা সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
২০১১ সাল থেকে ২০২২ পর্যন্ত বাস্তবায়িত ও বর্তমানে চলমান প্রকল্পগুলোর বিষয়ে সভায় বিস্তারিত তুলে ধরা হয়। একাডেমির প্রস্তাবিত প্রকল্প ও কর্মসূচিগুলোর অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়। বর্তমানে ১০ টি উপজেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণ করা হয়েছে।
অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নোত্তরে মহাপরিচালক জানান, বর্তমানে একাডেমির ৭ টি বিভাগ থেকে ১৩ টি বিভাগে বর্ধিত করার প্রক্রিয়া চলমান রয়েছে। নানা মুখী প্রকল্পের মাধ্যমে সারাদেশে সাংস্কৃতিক কার্যক্রম ছড়িয়ে দিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com