সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় বিএসএফ গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩, ৯.৩০ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার সকালে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় চেকপোস্ট এলাকার নাগর নদীর তীরে সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জিন্নাত আলী (৫৫)। তিনি চেকপোস্ট কলোনি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। জিন্নাত ঢাকায় সিকিউরিটি গার্ডের চাকরি করতেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম জানান, ঘাস কাটতে গেলে জিন্নাত আলীকে লক্ষ্য করে গুলি করে বিএসএফ। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

জানতে চাইলে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন বর্ডার গার্ডের (৫০ বিজিবি) সহকারী পরিচালক (এডি) মোহাম্মদ রাজ মামুদ বলেন, খোঁজ নিচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com