সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাঙ্গা যশোর রেল সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন করেন- রেলমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩, ৭.৫০ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান (তুরান) ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: “আগামী সেপ্টেম্বর মাসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এছাড়া আগামী ২০২৪ সালের জুন মাসে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেল চলাচল করার উপযোগী করতে পারবো। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে মাওয়া থেকে ঢাকা পর্যন্ত রেলের ট্রায়াল রান করতে পারবে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি সন্তোষজনক। সকল ব্রিজ হয়ে গেছে। ছোটখাটো কিছু কাজ রয়েছে। প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন মাসের মধ্যে সকল কাজ সম্পন্ন করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেল চালু হলে অনেক রাস্তা কমবে। সময় বাঁচবে। যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। পরবর্তীতে ভাঙ্গা থেকে পায়রা বন্দর হয়ে কুয়াকাটা পর্যন্ত রেললাইন স্থাপন করা হবে”। রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি শনিবার দুপুর ১২ টার দিকে ভাঙ্গা উপজেলার বগাইল এলাকায় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ভাঙ্গা- যশোর সেকশনে রেললাইন স্থাপন কাজের উদ্বোধন কালে এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন একটি বৈরী সময়ে আমরা এ প্রকল্পের কাজ করছি। একদিকে কোভিড ,অন্যদিকে রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে একটি বৈরী পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলের গুরুত্ব বুঝতে পেরে আলাদা রেলপথ মন্ত্রণালয় করেছেন। তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত, সে দেশে রেল তত উন্নত। আমাদের সরকার যোগাযোগের উন্নয়ন ও জনগনের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্পের কাজে নিয়োজিত সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, জেলা পুলিশ সুপার মোঃ শাহজাহান ,ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়ারুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com