সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে ঐতিহাসিক ৬ দফা দিবসে আলোচনা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১১.১২ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে
মুহম্মদ আবুল বাশারঃ বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ৭জুন বুধবার ঐতিহাসিক ছয় দফা দিবস জেলা পরিষদের ভাষা শহীদ আবদুল জব্বার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ সৌমিত্র শেখর। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ  কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল।এছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগ নেতা ফজলে রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব শাহরিয়ার মুহাম্মদ রাহাত খান, এইচ এম ফারুক, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, জেলা ছাত্র লীগের সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন।উল্লেখ্য যে, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com