সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বাড়ীর রাস্তায় নলকূপের পানি, মারামারিতে নারীসহ আহত-২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ১.০৬ এএম
  • ২২৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ চলাচলের পথে গভীর নলকূপের পানি ফেলাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে নারীসহ দুইজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ইয়াসিন হাজি বাড়ীর চটপটি বিক্রেতা কাউসার আলম ভুট্টু জানিয়েন তার বসত বাড়ীর চলাচলের রাস্তায় দীর্ঘদিন ধরে একই বাড়ীর নুরু মিয়ার পরিবার গভীর নলকুপের পানি ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করছেন। এনিয়ে ডাকদোহাই দিলে নুরুমিয়ার স্ত্রী আয়েশা বেগম (৪৮), সোহাগের স্ত্রী পারুল বেগম (৩৮) ও পলাশের স্ত্রী প্রেমা আক্তার (২৬) ও অন্যান্যরা মিলে অকথ্য ভাষায় গালমন্দ করে কাউসার আলম ভুট্টুর স্ত্রী রাবেয়া বেগম (৩৭), মেয়ে সুমি আক্তার প্রকাশ রুপালী (১৯)কে বেদড়ক মারধোর করে। বাসাবাড়ী বাজারে চটপটি বিক্রিরত কাউসার আলম খবর পেয়ে ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী শিরি বেগম, তাজু মিয়া, জোসনা বেগমসহ আরও কয়েকজন ঘটনার সত্যতা স্বীকার এ প্রতিবেদককে জানিয়েছেন- নুরু মিয়ারা স্থানীয় কোনো শালিশ দরবার মানতে চায় না। তারা রাস্তায় দীর্ঘদিন ধরে পানি ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করে। ডাক দোহাই দিলে অকথ্য ভাষায় গালমন্দ করে, মারধোর করে, আবার উল্টো তারা পুলিশ এনে হয়রানীও করে।

এ বিষয়ে বার বার চেষ্টা করেও নুরু মিয়ার পরিবারের কারো সাথে যোগাযোগ করা যায়নি, তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এসবের প্রতিকার চেয়ে নিরীহ অসহায় চটপটি বিক্রেতা কাউসার আলম ভুট্টু সঠিক তদন্ত করে সুষ্ঠু ন্যায় বিচার চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com