সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মডেল,অভিনেত্রী মৌমিতার জন্ম দিন আজ

  • আপডেট সময় রবিবার, ৪ জুন, ২০২৩, ৪.২৭ এএম
  • ২৯৯ বার পড়া হয়েছে

 

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ বর্তমান সময়ের মডেল, অভিনেত্রী মৌমিতার আজ জন্ম দিন। তবে সে ভাবে কোন আয়োজন রাখছেন না তিনি।

আজ দুপুরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কিছুটা সময় কাটাবেন এই অভিনেত্রী। নিজ সার্মথ্য অনুযায়ী ছোট কিছু উপহার সামগ্রী তুলে দেবেন শিশুদের মাঝে। বলতে গেলে এটাই তার জন্ম দিনের মূল আয়োজন। ঘটা করে কোন অনুষ্ঠান থাকছে না। একান্ত পারিবারিক ভাবে কেটে যাবে তার জন্ম দিনের আয়োজন। মুলত পরিবারের সদস্যদেরকেই আজ তিনি সময় দিবেন।
পারিবারিক পরিসরেই পালন করবেন তার জন্ম দিনের উৎসব।
মিডিয়াতে মৌমিতা পথ চলাটা খুব একটা বেশি সময় না হলেও ইতোমধ্যে নজর কেড়েছেন নির্মাতাদের। পাশাপাশি দর্শকদের মনেও বেশ ভালো একটি জায়গা তৈরী করে নিয়েছেন। বলা যায় দেশীয় টেলিভিশন মিডিয়ার তরুণ প্রজন্মের মাঝে
সম্ভবনাময়ী একজন

মডেল, অভিনেত্রী মাসুমা আক্তার মৌমিতা।

তবে শোবিজ মিডিয়ায় এই সুন্দরীর পরিচিতি মৌমিতা নামে। তার মডেলিং এবং অভিনয় ক্যারিয়ারের বয়স খুব বেশি না হলেও ইতিমধ্যে ৩০ টি নাটকে অভিনয় করেছেন নারায়ণগঞ্জের এই তরুণী। মৌমিতা জানান এর মধ্যে ২৫ টি নাটক প্রচার হয়ে গেছে। তার অভিনীত প্রচারিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য, রক্তের দামে স্বাধীনতা, ফুচকা প্রেম, নোবেল রাইটার, আফটার ব্রেকআপ, বনগ্রাম, চাপাবাজ ইত্যাদি। এগুলোর মধ্যে ধারাবাহিক নাটক বনগ্রাম এখনও একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে। গেলো
ঈদে দুটি ধারাবাহিক নাটক নিয়ে পর্দায় এসে ছিলেন মৌমিতা। নাটক দু’টি হলো, লাভ কানেকশন ও হানিমুন প্যারা।
এই দুটি নাটকই ছিলো সাত পর্বের ধারাবাহিক। লাভ কানেকশন প্রচার একুশে টেলিভিশনে, চ্যানেল নাইনে প্রচার হয়েছিলো হানিমুন প্যারা। অভিনয়ের প্রতি ভালোবাসা আমার শৈশবে। বলা যায়, সেই ভালোবাসা থেকেই অভিনয়ে আসা। আমি মনে করি, অভিনয়ের ক্ষেত্রে আমার অনুপ্রেরণা হলো দর্শকরা। আর আমি সবসময় চেষ্টা করি দর্শকদের ভালো কিছু দেওয়ার।

মৌমিতা এর মধ্যে আরও কিছু নাটকে অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন পর্যন্ত তার করা একমাত্র বিজ্ঞাপনচিত্র হলো অ্যালয় অ্যালুমিনিয়াম ফার্নিচার এর।

পরিশেষে মৌমিতা তার জন্য সবার কাছে দোওয়া ও ভালোবাসা চেয়ে বলেন, মহান সৃষ্টিকর্তা আমাকে আমার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর তৌফিক দান করুন এটাই দর্শকদের কাছে আজকে আমার জন্ম দিনের চাওয়া। আপনারা আমার জন্য এটাই দোওয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com