সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে,নওগাঁয় প্রেস কাউন্সিল

  • আপডেট সময় শুক্রবার, ২ জুন, ২০২৩, ৮.১১ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশ গ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরণবিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ অবহিতকরণ শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বুধবার (১ জুন) সকালে নওগাঁ সার্কিট হাউজে অনুষ্ঠিত সেমিনারে  প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন বাংলাদেশে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও  বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের  চেয়ারম্যান ও বিচাপতি  নিজামুল হক নাসিম প্রধান অতিথির বক্তব্য বলেন, সাংবাদিক তাদের লেখনীর মাধ্যমে  সমাজের সকল অন্যায়,অবিচার, অসঙ্গতি তুলে ধরে। সাংবাদিকদের প্রতি দায়বদ্ধতা,ভালোবাসা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। তিনি আরো বলেন, কোন সাংবাদিক ভুল বা অন্যায় করলে প্রেস কাউন্সিলের বিদ্যমান আইনে তার শাস্তি হলো তিরষ্কার করা।একজন সাংবাদিক অপরাধ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করতে প্রেস কাউন্সিলের সীমাবদ্ধতা রয়েছে পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবে।সাংবাদিকদের মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরীতে কাজ করছে প্রেস কাউন্সিল।
এ সময় সেমিনার ও মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য সচিব মাসুদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান। এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com