সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে চীনের মিশন শেনঝৌ-১৬

  • আপডেট সময় বুধবার, ৩১ মে, ২০২৩, ১.২৮ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

চীন মঙ্গলবার তাদের তিয়ানগং স্পেস স্টেশনে তিনজন নভোচারী পাঠিয়েছে।প্রথমবারের মতো একজন বেসামরিক বিজ্ঞানীকে মহাকাশে পাঠালো বেইজিং। এই দশকের শেষের দিকে চাঁদে একটি মানুষবাহী মিশন পাঠানোর পরিকল্পনা করছে চীন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে পাল্লা দিতে, সামরিক বাহিনী পরিচালিত মহাকাশ কর্মসূচিতে কয়েকশো কোটি ডলার বিনিয়োগ করেছে।

বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে, লং মার্চ টু-এফ রকেটের মাধ্যমে উড্ডয়ন শুরু করেন শেনঝৌ-১৬ মিশনের মহাকাশচারীরা।

এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন কমান্ডার জিং হাইপেং। এটা তার চতুর্থ মহাকাশ যাত্রা। তার সঙ্গে রয়েছেন, প্রকৌশলী ঝু ইয়াংঝু এবং মহাকাশে প্রথম চীনা বেসামরিক নাগরিক বেইহাং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুই হাইচাও।

তিয়ানগং চীনের মহাকাশ কর্মসূচির মুকুট-রত্ন। এই কেন্দ্র, মঙ্গল ও চাঁদে রোবোটিক রোভার অবতরণের সাক্ষী। এই কেন্দ্র, চীনকে কক্ষপথে মানুষ বহন করা তৃতীয় দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। বেইজিং জানিয়েছে, তিয়ানগং স্পেস স্টেশনের “প্রয়োগ ও উন্নয়ন” পর্যায়ে প্রবেশের পর এটাই প্রথম এরকম মিশন।

কক্ষপথে পৌঁছানোর পর, শেনঝৌ -১৬, স্পেস স্টেশনের তিয়ানহে কোর মডিউলে যুক্ত হবে। পরে, ক্রু সদস্যরা আগের মানুষবাহী শেনঝৌ -১৫ ফ্লাইটের তিন সহকর্মীর সাথে দেখা করবেন। এই তিন জন, ছয় মাস ধরে স্পেস স্টেশনে রয়েছেন এবং কয়েক দিন পর পৃথিবীতে ফিরে আসবেন।

সিএমএসএ’র মুখপাত্র লিন জিকিয়াং সোমবার সংবাদদাতাদের বলেন ,মিশনটি ” কক্ষপথে বড় আকারের… নভেল কোয়ান্টাম সংশ্লিষ্ট বিষয়, হাই-প্রেসিশন ফ্রিকোয়েন্সি সিস্টেম, সাধারণ আপেক্ষিকতা যাচাইকরণ এবং জীবনের উৎস নিয়ে গবেষণায় পরীক্ষা-নিরীক্ষা চালাবে।“

শেনঝৌ-১৬ এর আগমনের প্রস্তুতি হিসেবে এই মাসে স্পেস স্টেশনে পানীয় জল, পোশাক, খাদ্য এবং চালক যন্ত্র (প্রোপেল্যান্ট) পাঠানো হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর শাসনামলে চীনের ‘মহাকাশ স্বপ্ন’ বাস্তবায়নের পরিকল্পনা চূড়ান্ত হয়।
চীন একটি চন্দ্র ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করছে। সিএমএসএ মুখপাত্র লিন সোমবার আবার নিশ্চিত করেন, ২০৩০ সালের মধ্যে চাঁদে একটি মানুষবাহী মিশন পাঠানোর পরিকল্পনা রয়েছে বেইজিং-এর।

তিনি বলেন, “২০৩০ সালের মধ্যে চাঁদে চীনের প্রথম মানুষবাহী উপগ্রহ অবতরণ এবং চাঁদের বৈজ্ঞানিক অনুসন্ধান ও সংশ্লিষ্ট প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালানো আমাদের লক্ষ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com