সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়া কিয়েভে দিনের বেলাতেও হামলা চালাচ্ছে

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৮.১৯ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত বছর কেপটাউনের কাছে একটি নৌঘাঁটি থেকে রাশিয়ার একটি জাহাজ অস্ত্র সংগ্রহ করে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগের তদন্ত করবে। রবিবার তার কার্যালয় থেকে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। দক্ষিণ আফ্রিকা এমন অভিযোগ অস্বীকার করেছে। এই অভিযোগ যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি করেছে এবং ইউক্রেনের সংঘাতে দক্ষিণ আফ্রিকার জোটনিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিছু পশ্চিমা দেশ ইউক্রেনকে এফ সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি একটি “অগ্রহণযোগ্য পদক্ষেপ”। রাশিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, তিনি পশ্চিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, এটি “রাশিয়াকে দুর্বল করার” প্রচেষ্টা।

সোমবার ইউক্রেনের কর্মকর্তারা রাজধানী শহরে দুই রাতের তীব্র বিমান হামলার পর কিয়েভে নতুন রুশ বিমান হামলার কথা জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বলেছেন, শহরের কেন্দ্রীয় অংশে বিস্ফোরণ হয়েছে এবং তিনি লোকজনকে আশ্রয়কেন্দ্রে থাকতে বলেছেন।

সোমবারের হামলার পর ক্লিটসকো এটিকে “রাজধানীর জন্য আরেকটি কঠিন রাত” বলে অভিহিত করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রবিবার একটি বিল উত্থাপন করেছেন যাতে ইরানের বিরুদ্ধে ৫০ বছরের অতিরিক্ত নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে।

কিয়েভ ও তার মিত্ররা বলছে, গত বছর মস্কো ইউক্রেন আক্রমণ করার পর থেকে ইরান রাশিয়াকে শত শত ড্রোনসহ অস্ত্র সরবরাহ করছে। তেহরান এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

প্রাথমিকভাবে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহের বিষয়টি অস্বীকার করলেও পরে বলেছিল, সংঘাত শুরু হওয়ার আগে তারা অল্প সংখ্যক ড্রোন সরবরাহ করেছিল।

এই প্রতিবেদনের কিছু তথ্য এপি, রয়টার্স এবং এএফপি থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com