সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

শান্তি ও নিরাপত্তা বজার রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মডেল : প্রধানমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ২৯ মে, ২০২৩, ৮.৩০ পিএম
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ আছে বলেই বাংলাদেশের উন্নয়ন গতিশীল হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই শান্তি বজায় রাখতে যা প্রয়োজন তা করার আশ্বাস দিয়েছেন সরকার প্রধান। সোমবার (২৯ মে) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের আলোচনায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। পরে বিশ্বজুড়ে মিশনে দায়িত্ব পালনের সময়ে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিবারকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শান্তি ও নিরাপত্তা বজার রাখার বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ মডেল। এই অর্জনের পেছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর চৌকস, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সদস্যদের অবদান ও আত্মত্যাগ। আমরা আজ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণের ৩৫ বছর উদযাপন করছি। অত্যন্ত গৌরব ও আনন্দের এই শুভক্ষণে আমি জাতিসংঘ মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীসহ সব শান্তিরক্ষীদের শুভেচ্ছা জানাচ্ছি।

ভূমিহীনমুক্ত বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের সঙ্গে হতদরিদ্রমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলার আশ্বাস দেন সরকার প্রধান। ৭ লাখ কোটি টাকার বাজেটে প্রতিটি মানুষের জীবিকার ভাবনাও তুলে ধরেন তিনি।

সরকার প্রধান বলেন, বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের মিশনে সফলভাবে নেতৃত্ব দিয়ে চলেছে অকুতোভয় বাংলাদেশ। প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি শান্তিরক্ষী দক্ষতা ও পেশাদারিত্বের প্রমাণ দিয়ে বিশ্বজুড়ে সৃষ্টি করেছে গ্রহণযোগ্যতা।

সংঘাত নয়, শান্তির জন্য যা প্রয়োজন তা করবে বাংলাদেশ সরকার। প্রযুক্তির প্রসার ও অগ্রযাত্রার পাশাপাশি অপশক্তির হুমকি মোকাবেলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেখানো পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব- আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।

আনুষ্ঠানিকতা শেষে সুদানসহ বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় নিয়োজিত বাংলাদেশি শান্তিসেনাদের সঙ্গে ভার্চুয়ালি আলাপ করেন বঙ্গবন্ধুকন্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com