মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গৌরীপুরে আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজনীন আলমের উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৬.১৬ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ সরকারের সফলতা ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ মে) বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ভাদেড়ায় বোকাইনগর ইউনিয়নের মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক নয়ন মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর আসনের এমপি প্রার্থী ও জেলা আওয়ামী লীগ নেত্রী নাজনীন আলম।

স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম ব্যাপারীর সভাপতিত্বে ও বোকাইনগর মৎস্যজীবী লীগের সম্পাদক নয়ন মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সিনিয়র সহসভাপতি মো: ফেরদৌস আলম, উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, বোকাইনগর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, বোকাইনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তৌহিদ আকন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী লীগের সদস্য আল আমিন, ডৌহাখলা ইউনিয়ন যুবলীগ নেতা মামুন মিয়া, সোহেল রানা, গৃহিনী ঝিনুক আক্তার প্রমুখ।

উঠান বৈঠকে নাজনীন আলম বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অত্যাধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নের ধারাবাহিকতায় আগামী দ্বাদ্শ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে আবারও দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতিকে ভোট প্রদানের আহবান জানান তিনি।

উল্লেখ্য, দুপুর ১২ টায় তিনি সর্ব প্রথম রামগোপালপুরের ঐতিহ্যবাহী গুঁজিখা কেরামতিয়া মসজিদের আশপাশের বাসিন্দাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মা-বোনদের সাথে নামাজ আদায়সহ মসজিদে জুম্মার নামাজে আসা হাজার হাজার ধর্ম প্রাণ মুসল্লিদের সাথে সাক্ষাৎ করে দোয়া কামনা করেন। এরপর তিনি গৌরীপুর শহরের পাট-বাজার, কালিপুর মধ্যম তরফ, বালুয়াপাড়া মোড় এবং জেলখানার মোড়সহ শহরের বিভিন্ন জায়গায় চা চক্র এবং গণসংযোগে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি নাহড়া বাজার, কাউলাটিয়া বাজার, তেলিহাটি বাজার এবং বাংলা বাজারে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। এরপর ঈশ্বরগঞ্জে হয়ে ময়মনসিংহ আসার পথে রামগোপালপুর ইউনিয়নের শিবপুর বাজারে গণসংযোগ এবং চা চক্রে অংশগ্রহণ, কলতাপাড়া বাজারে তার সমর্থক ও কর্মীদের নিয়ে ডৌহাখলা ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুমের সাথে রাজনৈতিক এবং সামাজিক আলাপ-আলোচনা করেন এবং সর্বশেষ তিনি চন্দ পাড়া মোড়ে দলীয় নেতা কর্মীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com