সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচনে বাঁধা দিলে বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে : ওবায়দুল কাদের

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৬.০৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি নিয়ে আওয়ামী লীগের ভয়ের কিছু নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে বাঁধা দিলে বিএনপির ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘নতুন ভিসা নীতিতে আমাদের বরং লাভ হয়েছে। কারণ নিষেধাজ্ঞা তাদের বিরুদ্ধেই আসবে। নির্বাচনে গোলমাল করলে, বাঁধা দিলে তাদের বিরুদ্ধে ভিসা নীতি। সুষ্ঠু নির্বাচন বিএনপি চায় না বলে তারা ভয়ে আছে।

নির্বাচনকে উৎসাহিত করতে বুধবার বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন দেশটির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নতুন মার্কিন ভিসা নীতির কারণে সবচেয়ে বিপদে আছে বিএনপি। নতুন ভিসা নীতিতে নিষেধাজ্ঞা আসতে পারে বিএনপির ওপর। কারণ তারা নির্বাচনে বাঁধা দিতে চায়, গোলমাল করতে চায়।

ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে না, তারা ভয় পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। শেখ হাসিনা তাদের প্রধান শত্রু। কারণ, বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় মানুষ শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবচেয়ে সাহসী ও পরিশ্রমী নেতার নাম শেখ হাসিনা। জিনিসপত্রের দাম বেড়েছে, মানুষ কষ্ট পাচ্ছে। তাদের কষ্টের চিন্তায় প্রধানমন্ত্রী ঘুমাতে পারেন না। জনগণের কষ্ট দূর করতেই তিনি কাজ করে যাচ্ছেন।

‘বঙ্গবন্ধু কন্যার ওপর আস্থা রাখুন, তাকে ভুল বুঝবেন না। বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন একজন নেতাই, তিনি প্রধানমন্ত্রী।’

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com