সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি : সাধন চন্দ্র মজুমদার

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৫.৩৭ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। আগামী দিনগুলোতে মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল চালিকা শক্তি।
সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে মেধাবীদের প্রত্যেককে নিজের প্রতি অধিক যতœবান হতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ প্রেমে উজ্জীবিত হয়ে তাদের কাজ করতে হবে।
খাদ্যমন্ত্রী আজ শনিবার নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে’। কারণ ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। শিক্ষার্থীদের প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে।
এফবিসিসিআই’র পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনও বক্তৃতা করেন।
এই অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com