সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রাশিয়ার ৩৬টি ড্রোন ইউক্রেন বাহিনী ভূপাতিত করেছে

  • আপডেট সময় শনিবার, ২৭ মে, ২০২৩, ৪.৪২ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস জানিয়েছে, দুজন ইউক্রেনীয়কে রাশিয়ার বিদ্যুৎ লাইন এবং দুটি পারমাণবিক কেন্দ্র উড়িয়ে দেয়ার পরিকল্পনার জন্য গ্রেপ্তার করা হয়েছে। রুশ সংবাদ সংস্থা এ কথা জানায়।বৃহস্পতিবার ইউক্রেন বলেছে, তার বাহিনী ইরানের তৈরি ৩৬টি শাহেদ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে যা রাশিয়া পশ্চিম ইউক্রেনের এলাকায় আক্রমণ করার জন্য ব্যবহার করেছিল।রাশিয়া বারবার বিমান হামলা ব্যবহার করেছে। এর মধ্যে ইউক্রেনের অবকাঠামোগত স্থানগুলোকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে ড্রোনের আঘাত করেছে।ক্রাইমিয়ায় রুশ-নিযুক্ত গভর্নর বৃহস্পতিবার বলেছেন, বিমান প্রতিরক্ষা বাহিনী এক রাতে ছয়টি ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে। টেলিগ্রামে সের্গেই আকসিওনভ বলেছেন, কেউ নিহত বা আহত হয়নি।রাশিয়ার ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বৃহস্পতিবার প্রকাশিত এক ভিডিওতে বলেছেন, তার বাহিনী ইউক্রেনের বাখমুত শহর থেকে সরে যেতে শুরু করেছে।প্রিগোজিন বলেছিলেন, বাখমুতের জন্য দীর্ঘ যুদ্ধে তার ২০ হাজার যোদ্ধা নিহত হয়েছে। এর একদিন পরে এই ঘোষণা আসে।

 

হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, প্রিগোজিনের হতাহতের অনুমান তাদের নিজস্ব অনুমানের সাথে মেলে। তাদের অনুমান, রাশিয়ার ক্ষয়ক্ষতি ত্বরান্বিত হয়েছে। রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে দাবি করেছে, তারা বাখমুত দখল করেছে। এদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, তারা শহরের জন্য লড়াই ছেড়ে দেয়নি এবং এটি ঘিরে রাখার চেষ্টা করছে।

 

প্রতিবেদনের কিছু তথ্য এপি, এএফপি এবং রয়টার্স থেকে নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com