সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ফোন কেড়ে নিয়েছিলে বলে হস্টেলে আগুন ধরিয়ে দিল তাতে ২০ ছাত্রীর ঝলসে মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৮.৪৮ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

শিক্ষক ফোন কেড়ে নিয়েছিলেন, আর তার জেরেই হস্টেলে আগুন ধরিয়ে দিল এক ছাত্রী। সেই আগুনেই ঝলসে মৃত্যু হয়েছে ১৮ জন আবাসিকের। আহত হয়েছেন আরও অনেক ছাত্রী। তাদের মধ্যে অভিযুক্ত ছাত্রীও রয়েছেন।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার গায়ানায়।পুলিশ সূত্রে খবর,

বছর চোদ্দোর ওই ছাত্রীর তার থেকে বয়সে অনেক বড় এক ব্যক্তির সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের কথা জানতে পারেন শিক্ষক। তার পরই ছাত্রীর ফোন কেড়ে নেন। শিক্ষক ফোন নিয়ে নিতেই ছাত্রী হুমকি দিয়েছিল, হস্টেলে আগুন লাগিয়ে দেবে। তার সেই হুমকি হালকা ভাবেই নিয়েছিলেন শিক্ষক। কিন্তু বাস্তবে যে সেই কাণ্ডই ঘটাবে সেটা কল্পনাও করতে পারেননি কেউ।ডেলি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে মহদিয়া সেকেন্ডারি স্কুলে মেয়েদের হস্টেলে আগুন লেগে যায়।

মুহুর্তেই সেই আগুন হস্টেলের একাংশে ছড়িয়ে পড়ে। বহু ছাত্রী এবং হস্টেলের কর্মী ঘরে আটকে পড়েন। খবর দেওয়া হয় দমকলে। কিন্তু যত ক্ষণে দমকল এসে আগুন নেভায়, তত ক্ষণে ২০ ছাত্রীর ঝলসে মৃত্যু হয়েছে। আহত আরও বহু ছাত্রী এবং হস্টেলের বেশ কয়েক জন কর্মী। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ছাত্রীও আহত হয়েছে। সে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেই গ্রেফতার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com