সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতিয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা অধ্যক্ষ হলেন কামরুন নাহার ফারুক।

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৪.০৩ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে উপজেলা পর্যায়ের পর এবার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ফারুক।

জেলার বিভিন্ন কলেজ থেকে বাছাই পর্বে তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। বুধবার এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মেহের উল্লাহ।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি শিক্ষাগত যোগত্যা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয়ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃঙ্খলাবোধ, পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনাসহ নানাবিধ বিষয় বিবেচনা করে অধ্যক্ষ কামরুন নাহার ফারুক কে জেলা পর্যায়ের শ্রেষ্ঠ কলেজ প্রধান নির্বাচিত করেছেন।

অধ্যক্ষ কামরুন নাহার ফারুক ২০২২ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেনি শিক্ষক এবং শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শিক্ষাবিদ আলহাজ্ব মাফিজ উদ্দিন তালুকদার এর ছোট ছেলে অধ্যক্ষ ফারুক আহমেদ এর সহধর্মিনী। শিক্ষা প্রসারের সাথে থেকে উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহন করেন তিনি। তার এই সফলতা প্রাপ্তিতে উপজেলার শিক্ষার্থী ও সুশিল সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com