সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্র যে বাধার কথা বলছে, সেটা আমাদেরও কথা: ওবায়দুল কাদের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৩.২৮ পিএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র বাধার কথা বলেছে। আমাদেরও একই কথা।

নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত ব্যক্তিদের ভিসা দেয়া হবে না বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন যে বিবৃতি দিয়েছেন, সেটি আওয়ামী লীগেরও কথা বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতীয় কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তীতে কবির কবরে শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের বিবৃতির বিষয়ে আওয়ামী লীগের চিন্তার বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘আমরা নির্বাচন চাই। যুক্তরাষ্ট্র বাধার কথা বলেছে। আমাদেরও একই কথা।

এই নির্বাচনে যারা বাধা দেবে, তাদের অবশ্যই আমরা প্রতিহত করব। বাধা প্রদানকারীদের বিরুদ্ধে এখানে বক্তব্য আছে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন আমরা একটি শান্তিপূর্ণ পরিবেশে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনকে আমরা ফ্যাসিলিটেট করব, সব ধরনের সহযোগিতা করব।’

কাদের আরও বলেন, ‘আমার সর্বশেষ কথা, নির্বাচনকে সামনে রেখে যারা আন্দোলনের নামে বাসে আগুন দেয়, বাসে ভাঙচুর করে, এরাই একটা পলিটিক্যাল ভায়োলেন্সে আছে। কাজেই ওদের খবর আছে।’

নজরুলকে নিয়ে কাদের বলেন, ‘নজরুল প্রেমের, বিদ্রোহ, বেদনার কবি। সাহিত্যের সব শাখাতেই তার বিচরণ। তিনি অসাম্প্রদায়িক ও মানবতার কবি।

‘নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় আমরা উজ্জীবিত হতে চাই। এখনও অনেক বাধা। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা লড়াই করব। আজকে সেটাই আমাদের অঙ্গীকার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com