সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এল সালভাদরের ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২২ মে, ২০২৩, ৫.০৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

এল সালভাদরের কর্মকর্তারা রবিবার জানিয়েছেন, সেখানে ফুটবল লীগের একটি ম্যাচ চলাকালীন পদপিষ্ট হয়ে ১২ জন সমর্থকের মৃত্যু হয়েছে।

কাসকাটলান-এ মনুমেন্টাল স্টেডিয়ামে আলিয়ানজা এবং ফাস ক্লাবের ম্যাচ চলাকালীন একটি গেট দিয়ে সমর্থকরা ঠেলে ঢোকার সময় ঐ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফুটবল কর্মকর্তারা। রাজধানী থেকে ঐ জায়গাটি ৪১ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত।

আলিয়ানজার সমর্থক হোজে অ্যাঞ্জেল পিনাডো বলছেন, “খেলা শুরু হবার কথা ছিল সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে কিন্তু সাতটায় গেট বন্ধ করে দেয়া হয় এবং আমরা তখন টিকেট হাতে নিয়ে (স্টেডিয়ামের) বাইরে মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। আমরা তাদেরকে অনুরোধ করি ভেতরে ঢুকতে দিতে, কিন্তু দেয়া হয়নি। সুতরাং তারা গেট ভেঙ্গে ফেলে।

সিভিল প্রোটেকশন পরিচালক লুই আমায়া বলেন, প্রায় ৫০০ লোককে চিকিৎসা দেয়া হয়েছে এবং ১০০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। হাসপাতালে নেয়া অন্তত দুইজনের অবস্থা গুরুতর।

প্রেসিডেন্ট নাইব বুকেলে-র প্রেস অফিস থেকে দেয়া বিবৃতিতে ১২ জনের মৃত্যুর খবর স্বীকার করে বলা হয়েছে, এল সালভাদর শোক পালন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com