সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিরিবিলি হোটেলে চাঁদার টাকা না পেয়ে হোটেলে ঢুকে ভাংচুর ও লুটপাট

  • আপডেট সময় রবিবার, ২১ মে, ২০২৩, ১২.৪০ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড জিএম কলোনী সংলগ্ন রাস্তার পশ্চিম পাশ্বে নিরিবিলি হোটেলে ডুকে দুর্বত্তরা হামলা চালিয়ে হোটেলের মালামাল ভাংচুর ল্যাপটক সহ সিসিটিভি লুটপাট।গত ১৯ মে শুক্রবার বিকেল সাড়ে ৩টার সময় ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হোটেল মালিক দুলাল।

ভাংচুরের ব্যাপারে হোটেল মালিক দুলাল এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,গতকাল হঠাৎ করে কিশোর গ্যাং এর কয়েকজন ছেলে এসে আমার স্টাপকে বলেন, ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে,আমার স্টাপ বলছেন, হোটেলের মালিক নাই। আমরা তো এখানে কোন অবৈধ ব্যবসা করি না।তাহলে কিসের চাঁদা দিব।এক পর্যায়ে কিশোর গ্যাং এর লিডার
হৃদয়,আরাফাত রাগিত হয়ে আরো কয়েকজনকে ডেকে নিরিবিলি হোটেলে ডুকে ভাংচুর করেন।এবং দুইজন স্টাপকে মারধর করে রক্তাক্ত করেন,বর্তমানে দুইজন স্টাপ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি বলেন,পতেঙ্গা থানা থেকে ৯০০গজ দুরে আমার নিরিবিলি হোটেলটি,দীর্ঘ পাঁচ বছর ধরে আমি পতেঙ্গা থানা এলাকায় ব্যবসা করে করছি,এসব চাঁদাবাজদের জ্বালায় আমরা ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পরেছি।আমার হোটেলে পরিকল্পিত ভাবে হামলা ও ভাংচুর করা হয়েছে।এরা প্রায় সময় চাঁদা নিতে আসে।চাঁদার টাকা না পেয়ে আমার হোটেলে ডুকে ভাংচুর ও মারধর করেন।এতে করে আমার হোটেলের ক্ষয়ক্ষতি হয়েছে,৩৫ থেকে ৪০ লাখ টাকা।শুধু আমার হোটেলেই না।এরা সব সময় অন্যন্যো হোটেলে গিয়ে চাঁদাবাজি করছেন। ভাংচুরের ব্যাপারে পতেঙ্গা থানাকে অবগত করলে। ঘটনাস্থলে পুলিশ এসে ৩জন
হামলাকারীদের আটক করেছে পুলিশ।পরে হোটেল মালিক দুলাল পতেঙ্গা থানায় ভাংচুর ল্যাপটক ও সিসিটিভি লুটপাটের একটি মামলা দায়ের করি।

হোটেল ভাংচুরের ব্যাপারে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি)’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যমকে
বলেন,নিরিবিলি হোটেল ভাংচুরের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছে হোটেল মালিক,বর্তমানে মামলাটি তদন্তধীন অবস্থায় আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com