সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাজেটের আগে তেল-গ্যাসের দাম বাড়ানোর আশঙ্কা নেই : নসরুল হামিদ বিপু

  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩, ৭.৫৪ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

বাজেটের আগে তেল-গ্যাসের দাম বাড়ানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

শনিবার (২০ মে) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ (ডিসিসিআই) আয়োজিত জ্বালানি বিষয়ক এক সেমিনার শেষে একথা বলেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ‘বাজেটের আগে তেল-গ্যাসের দাম বাড়ানোর আশঙ্কা নেই। তবে তেল গ্যাসের দাম নির্ধারণে পলিসি তৈরি হচ্ছে। এর মাধ্যমে শুধু দাম বাড়বে না, যদি আন্তর্জাতিক বাজারে দাম কমে; তাহলে দামের সঙ্গে সামঞ্জস্য করে দেশের বাজারেও দাম কমানো হবে। এছাড়া সংকট কাটাতে সরকার গ্যাস রেশনিংয়ে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘খুব দ্রুত শিল্পে গ্যাস সংকট কাটানোর ব্যবস্থা নেয়া হবে। সবসময় বিদ্যুৎ ও গ্যাস থাকবে। প্রয়োজন হলে পলিসি পরিবর্তন করে পরিকল্পিত শিল্প এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিতে কাজ করবে বিপণন প্রতিষ্ঠানগুলো। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার প্রাইস মেকানিজমের দিকে যাচ্ছে উল্লেখ করে নসরুল হামিদ বলেন, এর মাধ্যমে প্রতিমাসে ধীরে ধীরে ভর্তুকির পরিমাণ কমিয়ে আনা হবে। বর্তমানে গ্যাস, তেল ও বিদ্যুতের দাম নিয়ে কাজ চলছে। এ বিষয়ে পলিসি তৈরি করা হচ্ছে। অদূর ভবিষ্যতে বাজারে দামের পরিস্থিতির ওপর ভিত্তি করে জ্বালানি ও বিদ্যুৎ বিক্রি করা হবে।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার সামির সাত্তারসহ অনেকে। এর আগে শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে এক মাস পর পর আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সমন্বয় হবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম। আর এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এ মূল্য নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ভতুর্কির বোঝা কমাতেই, প্রতিবেশী ভারতের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের এমন সিদ্ধান্ত সরকারের। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নও প্রায় শেষ পর্যায়ে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com