সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে জাল রুপি ও নোট তৈরির সরঞ্জাম সহ জব্দ, আটক ১

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭.৩৬ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জাম জব্দের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের নেয়ামত নগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বশির উদ্দিন (৪৯) জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর পারদিলালপুর এলাকার আজাহার আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে জেলা শহরের নেয়ামত নগর এলাকায় রাস্তার ওপর থেকে সাত লাখ ৯ হাজার ৫০০ রুপির ভারতীয় জাল নোটসহ বশির উদ্দিনকে আটক করে।

এরপর একই এলাকায় তার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে বাংলাদেশি নগদ ১২ হাজার ৬০ টাকা, দুইটি মোবাইল ফোন, তিনটি সিমকার্ড ও জাল রুপি তৈরির কাজে ব্যবহৃত গাম (আঠা) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বশির উদ্দিন ২০১৬ সাল থেকে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এ সংক্রান্ত তিনটি মামলা চলমান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com