সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে মিল রেখে বিদ্যুৎ ও জ্বালানির দাম প্রতিমাসেই সমন্বয় হবে :নসরুল হামিদ বিপু

  • আপডেট সময় শুক্রবার, ১৯ মে, ২০২৩, ৭.০৮ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জানিয়েছেন, এক মাস পর পর আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সমন্বয় হবে জ্বালানি তেল ও বিদ্যুতের দাম। আর এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার এ মূল্য নির্ধারণ করবে।

এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে বাড়তি ভতুর্কির বোঝা কমাতেই প্রতিবেশী ভারতের মতো জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের এমন সিদ্ধান্ত সরকারের। এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নও প্রায় শেষ পর্যায়ে।

শুক্রবার (১৯ মে) নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন তথ্য জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এসময় দেশে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানির মজুত ও সরবরাহ ঠিক রাখতে সরকারের নেয়া গুরুত্বপূর্ণ প্রকল্প ও জ্বালানি আমদানির বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, এখন থেকে এনার্জি রেগুলেটরি কমিশন নয়, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ করবে সরকার। বিশ্ববাজারে দাম কমলে টাইমলাইন থাকবে, সেটার সঙ্গে প্রাইস অ্যাডজাস্টমেন্ট করে আমাদের খরচগুলো ধরে যদি ওখানে দুই টাকা কমে এখানেও কমবে। ৫ টাকা কমলে এখানেও কমবে, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। এক মাস পর পর এটা করবো।

বিদ্যুৎ ও গ্যাসের হাজারো অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা ও হাজার কোটি টাকা বকেয়া পাওনা আদায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলেও হতাশা প্রকাশ করেন তিনি। এছাড়া ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীতে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনালের ৪০০ এমএমসিএফ গ্যাস কমে গেছে বলেও জানিয়েছেন।

শিগগিরই ভোলার ইলিশা-১ কূপকে দেশের ২৯তম কূপ হিসেবে ঘোষণা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পাইপলাইনের মাধ্যমে এ গ্যাস দেয়া হবে বরিশাল-মাদারীপুর-শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলা ও খুলনায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com