সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসে অংশ নিবে বাংলাদেশ পুরুষ ফুটবল দল

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ মে, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে বাংলাদেশ ফুটবল দলের অংশগ্রহন অনেকটাই নিশ্চিত।

একটি সুত্র বাসসকে একথা জানিয়েছেন সুত্রটি জানায়, পুরুষ ফুটবল দলের অংশগ্রহনের বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সংশ্লিষ্ট কমিটির সদস্যদের কাছ থেকে লিখিত সম্মতি গ্রহনের কাজ চলছে। অচিরেই আসবে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এবং তা অবশ্যই ইতিবাচক।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, এমপি, বাসসকে টেলিফোনে বলেন, পুরুষ ফুটবল দলের এশিয়ান গেমসে অংশগ্রহনের বিষয়ে বিওএ’র পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে তিনি আশাবাদী। তার আশা বাংলাদেশ পুরুষ ফুটবল দল এশিয়ান গেমসে খেলতে যাবে।
বাজে পারফর্মেন্সের কারণ দেখিয়ে এর আগে বাংলাদেশ অলিম্পিক কমিটির বৈঠকে পুরুষ ফুটবল দলকে হাংজু গেমসে না পাটানোর সিদ্ধন্ত নেয়া হয়েছিল। যদিও নারী দল পাঠানোর বিষয়ে একমত হন কর্মকর্তারা।
অথচ ২০১৮ সালে সর্বশেষ এশিয়ান গেমসে শক্তিশালী কাতারকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ দল। গেমসে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল লাল-সবুজের দলটি। অবশ্য সভায় উপস্থিত ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এ সময় সিদ্ধান্তটির বিপক্ষে জোড়ালো কোন ভুমিকা নেননি বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন শেফ দ্য মিশন এ কে সরকার। তবে তিনি বাসস’কে বলেছিলেন ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি এ বিষয়ে চিঠি দেয় তাহলে হয়তো বিষয়টি পুন:র্বিবেচনা করা হবে।
একই কথা বলেছিলেন বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, আলোচনায় ‘পুরুষ ফুটবল ভালো করছে না’ বলেই অধিকাংশ সদস্য মতামত দিয়েছেন। সিশেলসের কাছে তারা হেরেছে। আর মেয়েদের ফুটবল ভালো করছে বলেই তাদের পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, বাফুফের দুই সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি এবং মহিউদ্দিন আহমেদ মহি সভায় উপস্থিত থাকলেও দল পাঠানোর বিষয়ে জেড়ালো অবস্থান নিতে পারেননি। তবে ফুটবলের ইতিহাসে প্রথম, গত এশিয়ান গেমসে পুরুষ ফুটবল দল দ্বিতীয় পর্বে খেলেছিল। পূর্ববর্তী ওই ফলাফলের ভিত্তিতে পুরুষ ফুটবল দল সহজেই এশিয়ান গেমস ফুটবলে অংশগ্রহনের দাবী রাখে।
এদিকে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা আজ সাংবাদিকদের বলেন, পুরুষ ও নারী উভয় ফুটবল দলকেই এশিয়ান গেমসে পাঠাবেন তারা।
তিনি বলেন, পুরুষ ফুটবল দলের বিষয়ে বিওএর সভাপতিসহ অন্যান্য কর্মকর্তাদের মনোভাব জেনেছেন। প্রত্যেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন বিওএ মহাসচিব।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়ান গেমস।

=বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com