সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নির্বাচন পরিচালনায় সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ পাইনি : সিইসি

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমরা আসার পর সরকারের সহযোগিতায় যে কয়টা নির্বাচন করেছি, সরকারের হস্তক্ষেপ আজ অব্দি পাইনি।

সোমবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

পুলিশ প্রশাসনের বিষয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, পুলিশ প্রশাসনের যে ভূমিকা এখন পর্যন্ত পেয়েছি, এ ধরনের যদি একটা নিউট্রাল (নিরপেক্ষ) অবস্থানে উনারা থাকেন, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচনটা অনেক ভালোভাবে করা সম্ভব হবে।

সিইসি বলেন, ‘নির্বাচনটা যদি প্রভাবিত হয়ে যায় ব্যাপকভাবে এবং সেই তথ্য যদি আমাদের কাছে এসে পরে মিডিয়ার মাধ্যমে, জাতীয় যে প্রিন্ট পত্রিকাগুলো আছে, আমরা সেগুলো পর্যবেক্ষণ করার চেষ্টা করব। ইলেকট্রনিক মিডিয়া; আমরা সঙ্গে সঙ্গে চ্যানেল দেখি। এগুলোর মাধ্যমে ঐক্যমত্য হয়েছে নেগেটিভ যে আচরণ ওর ওপরে ভিত্তি করে কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।

 

-চ্যানেল 24

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com