সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ময়মসিংহে মানসিক ভারসাম্যহীন তরুণীর গর্ভে জন্ম নিল যমজ কন্যা সন্তান

  • আপডেট সময় সোমবার, ১৫ মে, ২০২৩, ১২.২৬ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুরে ( ১৪ মে ) সকাল সাড়ে আটটার দিকে উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে এক মানসিক ভারসাম্যহীন তরুণী (২০ ) স্বাভাবিক প্রসবে দুটি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

উক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, ওই মানসিক ভারসাম্যহীন তরুণী এক বছর ধরে শহরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। মাস খানেক আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো. তপু রায়হান রাব্বি তাকে হাসপাতালে নিয়ে আসেন। আল্ট্রাসনোগ্রাফি করার পর ওই নারী অন্তঃসত্ত্বা বলে জানতে পারি। রোববার ভোরে প্রসব ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৮টার দিকে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন।

তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সভাপতি মো. তপু রায়হান রাব্বি বলেন, বাচ্চা দুটির ওজন কম হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সেখানে এনআইসিইউতে ভর্তি আছেন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাজ্জাদুল হক বলেন, দুই নবজাতকের সহায়তার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com