সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নতুন গানে নমন-সাকি…

  • আপডেট সময় শনিবার, ১৩ মে, ২০২৩, ৮.৪৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ আঁধার ব্যান্ডের এক সময়ের বেশ জনপ্রিয় গান ছিল ‘একটা দিন’। গানটি এখনো নতুন প্রজন্মের কাছে অন্যরকম উন্মাদনার। গানটি এ প্রজন্মের জন্য নতুনভাবে সঙ্গীতায়োজন করা হয়েছে।

‘একটা দিন’ শিরোনামের গানের কথা যৌথভাবে লিখেছেন নমন ও আবদার রহমান। গেয়েছেন সাকি। সুর ও সঙ্গীতা

য়োজন করেছেন নমন। সম্প্রতি নমন ফিচারিং সাকির গানের মিউজিক ভিডিও দেশের অডিও-ভিডিও শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ থেকে প্রকাশিত হয়েছে।

এ প্রসঙ্গে নমন বলেন, সাকির গায়কী ভালো। ওকে নিয়ে সামনে আরও ভালো ভালো কিছু কাজের পরিকল্পনা করছি। ‘একটা দিন’ গানে সাকির কণ্ঠ, পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছুই দারুণ ছিল। তাছাড়া ভালো গান ধীরে ধীরে হলেও শ্রোতামহলে পৌঁছায়। কখনো গান ভাইরাল কিংবা ভিউ হবে এসব ভেবে কাজ করি না। ভালো গান হলে অবশ্যই শ্রোতারা শুনবেন। আশা করি, নতুন গানটি সবার পছন্দ হবে।

সাকি কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাস’র প্রাক্তন ভোকাল। বর্তমানে তিনি ব্রহ্মপুত্র ব্যান্ডের ভোকাল। কলকাতার সিনেমার গানেও বেশ আলোচিত তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের টাইটেল গান করে সাকি বেশ প্রশংসা কুড়াচ্ছেন শ্রোতামহলে।

সঙ্গীত পরিচালক নমনের করা গানগুলো এর আগেও শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিল। তার মধ্যে ‘আঁধার’, তাহসানের ‘কাল্পনিক প্রেম’, বিমল বাউলের ‘লালন রিটার্নস’, ‘ধুমতানা’ ও ‘আড়ালে ছিল’ উল্লেখযোগ্য। নতুন গানটি নিয়েও আশাবাদী তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com